Logo
Logo
×

অর্থনীতি

সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (সিবিএ) দুই সাবেক নেতাকে অপসারণ

Icon

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএম

সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (সিবিএ) দুই সাবেক নেতাকে অপসারণ

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (সিবিএ)-এর দুই সাবেক নেতাকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সংগঠনটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদস্য জাহাঙ্গীর আলম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন আহমেদ। 

গত ২২ আগস্ট অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এমনকি তাঁদের একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তাঁরা তা আমলে নেননি এবং ক্ষতিকর কার্যক্রম অব্যাহত রাখেন। 

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীর আলমের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্যপদ এবং সামসুদ্দিন আহমেদের সাংগঠনিক সম্পাদকের পদসহ সব ধরনের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়।

চিঠিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, এই অপসারণের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সঙ্গে এই দুই ব্যক্তির আর কোনো ধরনের সাংগঠনিক বা দাপ্তরিক সম্পর্ক থাকবে না।

সিদ্ধান্তটি যথাযথভাবে বাস্তবায়ন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চিঠির অনুলিপি শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে। 

তবে বহিষ্কারের এই আদেশের বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বা সামসুদ্দিন আহমেদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন