Logo
Logo
×

অর্থনীতি

ডিজিটাল বিনিয়োগে ইমপ্রেস ক্যাপিটাল ও 'বিনিয়োগ'-এর যৌথ উদ্যোগ

Icon

যুগের চিন্তা ২৪ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম

ডিজিটাল বিনিয়োগে ইমপ্রেস ক্যাপিটাল ও 'বিনিয়োগ'-এর যৌথ উদ্যোগ

ডিজিটাল বিনিয়োগে ইমপ্রেস ক্যাপিটাল ও 'বিনিয়োগ'-এর যৌথ উদ্যোগ

দেশের বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও সম্পূর্ণ ডিজিটাল করতে একসঙ্গে কাজ করবে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড (আইসিএল) এবং ডিজিটাল বিনিয়োগ প্ল্যাটফর্ম 'বিনিয়োগ' (ইরহরুড়ম)। এ লক্ষ্যে সম্প্রতি ইমপ্রেস ক্যাপিটাল এবং 'বিনিয়োগ'-এর পরিচালনাকারী প্রতিষ্ঠান কে সি সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্টস লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির ফলে ইমপ্রেস ক্যাপিটাল পরিচালিত মিউচুয়াল ফান্ডগুলো 'বিনিয়োগ' প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বেশি সাধারণ বিনিয়োগকারীর দোরগোড়ায় পৌঁছাবে। এখন থেকে বিনিয়োগকারীরা এক প্ল্যাটফর্ম থেকেই মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিস্তারিত জানতে, নতুন বিনিয়োগের সুযোগ যাচাই করতে এবং নিজেদের বিনিয়োগ সহজেই পরিচালনা করতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, দেশে মিউচুয়াল ফান্ডের গুরুত্ব দিন দিন বাড়লেও উপযুক্ত ফান্ড খুঁজে পাওয়া, প্রয়োজনীয় তথ্য বোঝা এবং বিনিয়োগের প্রক্রিয়া শুরু করা অনেকের কাছে এখনও বেশ জটিল। সম্পদ ব্যবস্থাপনায় ইমপ্রেস ক্যাপিটালের দীর্ঘ অভিজ্ঞতা এবং 'বিনিয়োগ'-এর আধুনিক ডিজিটাল অবকাঠামোকে একসঙ্গে কাজে লাগিয়ে এই প্রক্রিয়াকে সাধারণ মানুষের জন্য সহজ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরাস্তু খান বলেন, "আমি বিশ্বাস করি, 'বিনিয়োগ'-এর সঙ্গে এই অংশীদারিত্ব ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে একটি নতুন ও কার্যকর সহযোগিতামূলক উদ্যোগের সূচনা করবে। এর মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক, উভয় ধরনের বিনিয়োগকারীর কাছে আরও বিস্তৃত পরিসরের বিনিয়োগের সুযোগ দ্রুত ও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।"
কে সি সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজা কামাল বলেন, "আমাদের লক্ষ্য বিনিয়োগকে সবার জন্য সহজ, তথ্যনির্ভর ও সহজলভ্য করে তোলা। ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে কাজ করার ফলে আমাদের প্ল্যাটফর্মে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুযোগ আরও বাড়বে এবং বিনিয়োগকারীরা এক জায়গাতেই পূর্ণাঙ্গ ডিজিটাল সেবা পাবেন।"
এটি শুধু দুটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক সহযোগিতা নয়, বরং দেশের মিউচুয়াল ফান্ড খাতকে আরও ডিজিটাল, সহজলভ্য ও বিনিয়োগকারীবান্ধব করে তোলার একটি বৃহত্তর উদ্যোগের অংশ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নিবন্ধিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইমপ্রেস ক্যাপিটাল এবং ডিজিটাল বিনিয়োগ তথ্য ও বিশ্লেষণ প্ল্যাটফর্ম 'বিনিয়োগ' যৌথভাবে দেশের পুঁজিবাজারে আধুনিক ডিজিটাল সেবা প্রসারে কাজ করে যাচ্ছে।
Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন