Logo
Logo
×

অর্থনীতি

সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার রেকর্ড রেমিট্যান্স প্রবাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম

সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার রেকর্ড রেমিট্যান্স প্রবাহ

সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৭৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬–২৭ অর্থবছরের তৃতীয় মাসে প্রবাসী আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ বেড়েছে। গত বছরের সেপ্টেম্বরে এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার।

প্রথম তিন মাসে প্রবৃদ্ধি

জুলাইয়ে এসেছে ২৮৬ কোটি ডলার

আগস্টে এসেছে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার

সেপ্টেম্বরে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার

এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মোট রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ বেশি।

২০২৫–২৬ অর্থবছরে বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছিল ৩ হাজার ৫৫৯ কোটি ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ৫২৬ কোটি ডলার বেশি। বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রেমিট্যান্স আগে কখনো আসেনি।

রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। বৈধ চ্যানেলে আয় বাড়ায় ডলারের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে, যা আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়তা করছে। হুন্ডি প্রতিরোধে সরকারের উদ্যোগ, প্রবাসীদের জন্য প্রণোদনা এবং ব্যাংকিং সেবা সহজ হওয়ায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন