সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ এএম
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা ও পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা দরে বিক্রি হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হবে। অর্থাৎ, আজ দিবাগত রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।



