Logo
Logo
×

অর্থনীতি

১৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের দাম

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

১৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের দাম

টানা তিন দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম আবারও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাজুস ভালো মানের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন