দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।
এ দিন সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৯ ও ৬ সেপ্টেম্বর দুই দফায় দেশে বাজারে স্বর্ণের দাম কমানো হয়।
এদিকে নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৮০৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।



