Logo
Logo
×

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর ২০২৬)

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম

আজকের স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর ২০২৬)

টানা তিন দফা কমার পর একবার বেড়েছিল স্বর্ণের দাম। তবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও মূল্যবান ধাতুটির দাম কমিয়েছে। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.664 গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং সোমবারও একই দামে স্বর্ণ বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।

এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন