ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনে ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম
ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, এনপিএসবির (NPSB) মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অফ সেল (POS) ও বাংলা কিউআর কোড লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) নির্ধারণ করা হয়েছে। এনপিএসবির আওতায় বাংলা কিউআর কোড ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, এমএফএস ও পিএসপির মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান কর্তৃক মার্চেন্ট থেকে আদায়যোগ্য এমিডিআরের সর্বনিম্ন হার ১ শতাংশ (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে।
তবে সার্কুলারে উল্লেখ করা হয়েছে, কোনো অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান ডিজিটাল লেনদেনের উন্নয়নের স্বার্থে প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-২) মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।



