কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
সোমবার (১৫ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বুধবার (১৭ জুন) নির্ধারিত ওই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ১৩ জুন বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ দফায় দাম বেড়েছে এবং ৩৬ দফায় কমানো হয়েছে।



