Logo
Logo
×

অর্থনীতি

প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:১৫ পিএম

প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে মাসিক ৯০০ টাকা পাওয়া ভাতা বাড়িয়ে ১ হাজার টাকা করার পাশাপাশি সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় সাড়ে ৩৪ লাখ প্রতিবন্ধী ভাতাভোগী রয়েছেন। নতুন অর্থবছরে এ সংখ্যা বাড়িয়ে ৩৮ লাখ করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতার আওতাও সম্প্রসারণ করা হবে। বর্তমানে ৮১ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা পেলেও নতুন অর্থবছরে এ সংখ্যা বাড়িয়ে ১ লাখে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি স্তরভেদে মাসিক ভাতা ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে।

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

নতুন সরকারের প্রথম বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও বিস্তৃত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন