Logo
Logo
×

অর্থনীতি

দেশে স্বর্ণের নতুন মূল্যহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৩৯ এএম

দেশে স্বর্ণের নতুন মূল্যহার

বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমার প্রভাব দেশের বাজারেও পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দুই দফা সমন্বয়ের পর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। সর্বশেষ ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। শনিবার (৬ জুন) সকালে বাজুসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ রোববার (৭ জুন)ও সেই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুন বাজুস ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছিল। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফায় দাম বেড়েছে এবং ৩৪ দফায় কমানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন