Logo
Logo
×

অর্থনীতি

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০১:০৭ পিএম

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মার্কিন ঘাটিতে ইরানের পালটা হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।

বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানায়, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। খবর-রয়টার্সের

এর পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়।

এর আগে, হরমুজ প্রণালির কাছে হুমকি তৈরি করায় ইরানের একটি সামরিক ঘাঁটি এবং চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার এই হামলা চালানো হয় বলে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। 

বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৩ দশমিক ৫১ ডলার বা ৩ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৮ ডলারে পৌঁছায়।

এর আগে অবশ্য তেলের দাম ৫ শতাংশের বেশি কমে এক মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার মাধ্যমে যুদ্ধ বন্ধ হতে পারে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে—এমন প্রত্যাশায় বাজারে তেলের দামে পতন দেখা যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন