Logo
Logo
×

অর্থনীতি

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৩:৪৯ পিএম

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

পাইকারি বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বুধবার (২০ মে) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে ইউনিট প্রতি দেড় টাকা বাড়ানোর প্রস্তাব তুলে ধরে সংস্থাটি।

শুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, চলতি অর্থবছরে ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতি রয়েছে। দাম না বাড়ালে বিদ্যুৎ খাত মারাত্মক ঝুঁকিতে পড়বে বলেও তিনি উল্লেখ করেন।

তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ অংশীজনরা। তাদের দাবি, লুটপাটের দায় গ্রাহকের ওপর চাপানো হচ্ছে। বরং দাম কমানোর জন্য শুনানি হওয়া উচিত।

অংশীজনরা আরও বলেন, নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়লে বহুমুখী প্রভাব পড়বে। উৎপাদন খাতেও উদ্যোক্তারা পিছিয়ে পড়বেন।

এদিকে বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন