Logo
Logo
×

অর্থনীতি

সয়াবিন তেলের দাম বৃদ্ধি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পিএম

সয়াবিন তেলের দাম বৃদ্ধি

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে উৎপাদন খরচ ও উৎসমূল্যে দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। তিনি আশা প্রকাশ করেন, সাধারণ ভোক্তারা বিষয়টি বৈশ্বিক প্রেক্ষাপটে বিবেচনা করবেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দামের এই সমন্বয়ের ফলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় আরও স্বাভাবিক ও স্থিতিশীল হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন