স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ এএম
ছবি : সংগৃহীত
ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। গত দুদিনে দুবার দাম বাড়লেও এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে বুধবার স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। একদিনের ব্যবধানে এবার বড় ধরনের পতন হলো স্বর্ণের দামে।



