Logo
Logo
×

অর্থনীতি

আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা হ্রাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:৩৫ এএম

আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা হ্রাস

ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

শুক্রবার (২৭ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—

২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,৩৪,৮৫৫ টাকা

২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,২৪,১৮২ টাকা

১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৯২,১৬৪ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১,৫৬,৪৭৩ টাকা

এর আগে গত ২৫ মার্চ বাজুস ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত ৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—যেখানে ২৬ বার দাম বেড়েছে এবং ২১ বার কমেছে। গত বছর (২০২৫) মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল।

অপরদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন