ছবি : সংগৃহীত
দেশের বাজারে ফের কমলো স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে ভরিতে যথাক্রমে ২ হাজার ৬৮৩ টাকা ও ২৯২ টাকা কমিয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী:
২২ ক্যারেট স্বর্ণ: ভরি ২,৬২,২৬৫ টাকা
২১ ক্যারেট স্বর্ণ: ভরি ২,৫০,৩৬৮ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ: ভরি ২,১৪,৬১৮ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: ভরি ১,৭৪,৭৮৫ টাকা
রুপার নতুন দর:
২২ ক্যারেট রুপা: ভরি ৬,০৬৫ টাকা
২১ ক্যারেট রুপা: ভরি ৫,৭৭৪ টাকা
১৮ ক্যারেট রুপা: ভরি ৪,৯৫৭ টাকা
সনাতন পদ্ধতির রুপা: ভরি ৩,৭৩২ টাকা
এর আগে ১৩ মার্চ বাজুস ভরিতে ২,১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—২৬ বার বেড়েছে, ১৭ বার কমেছে। অন্যদিকে রুপার দাম সমন্বয় হয়েছে ২৭ বার—১৬ বার বেড়েছে, ১১ বার কমেছে।



