ছবি : সংগৃহীত
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেট স্বর্ণ: ভরি ২,৬২,২৬৫ টাকা
২১ ক্যারেট স্বর্ণ: ভরি ২,৫০,৩৬৮ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ: ভরি ২,১৪,৬১৮ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: ভরি ১,৭৪,৭৮৫ টাকা
এর আগে ১৩ মার্চ বাজুস ভরিতে ২,১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ২৬ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে। গত বছর (২০২৫) মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল।
রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ২৯২ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা।
২১ ক্যারেট রুপা: ভরি ৫,৭৭৪ টাকা
১৮ ক্যারেট রুপা: ভরি ৪,৯৫৭ টাকা
সনাতন পদ্ধতির রুপা: ভরি ৩,৭৩২ টাকা
চলতি বছরে রুপার দাম ২৭ বার সমন্বয় করা হয়েছে—১৬ বার বেড়েছে এবং ১১ বার কমেছে। গত বছর মোট ১৩ বার সমন্বয় হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।



