Logo
Logo
×

অর্থনীতি

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩ হাজার টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:০৪ পিএম

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩ হাজার টাকা

ছবি : সংগৃহীত

টানা দুইবার বাড়ার পর ফের কমেছে দেশের বাজারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী,

  • ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বুধবার বাজুস ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৫ বার কমেছে। গত বছর (২০২৫) মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন