Logo
Logo
×

অর্থনীতি

দেশের বাজারে বাড়ল সোনা-রুপার দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম

দেশের বাজারে বাড়ল সোনা-রুপার দাম

সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, তেজাবী স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বাড়ায় দেশের বাজারেও দাম বাড়ানো হয়েছে। বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬৫ হাজার ৪২৯ টাকা। আর ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এক জরুরি সভার মাধ্যমে এ দাম বৃদ্ধি করে। বাজুস জানিয়েছে, নতুন দাম আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা। ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১৭ হাজার ১১৩ টাকা। আর সনাতনী সোনার প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৭৪০ টাকা।

অন্যদিকে রুপার দাম ২২ ক্যারেটে প্রতি ভরি দাঁড়িয়েছে ৬ হাজার ৮৮২ টাকায়। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৫৩২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৯৯ টাকা। আর সনাতনী রুপার প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন