Logo
Logo
×

অর্থনীতি

রাজধানীতে লেবু ও কাঁচা মরিচের দাম কমেছে

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম

রাজধানীতে লেবু ও কাঁচা মরিচের দাম কমেছে

রোজার শুরুতে রাজধানীর বাজারে লেবু ও কাঁচা মরিচের দাম হঠাৎ কিছুটা কমেছে। এক পিস লেবুর দাম ৪–৭ টাকা কমেছে, এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচের দাম কমেছে ১০ টাকা। তবে শসা আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার ও শনিবার রাজধানীর রামপুরা, খিলগাঁও ও মালিবাগের বাজার ঘুরে জানা গেছে, সরবরাহ বেড়ে যাওয়ায় এবং চাহিদা তুলনামূলক কম থাকায় লেবু ও মরিচের দাম কমেছে। এক হালি লেবু এখন ৬০–৭০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে গতকাল দাম ছিল ৮০–১০০ টাকা। কাঁচা মরিচও ৫০ টাকা থেকে কমে ৪০ টাকায় এসেছে।

তবে শসার দাম কমার চিহ্ন এখনও দেখা যাচ্ছে না। দেশি শসার কেজি বিক্রি হচ্ছে ১৪০–১৫০ টাকায়, হাইব্রিড শসা ১১০–১২০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, শসার সরবরাহ এখন কম এবং রোজার কারণে চাহিদা বেশি, তাই দাম স্থিতিশীল রয়েছে।

ক্রেতারা অভিযোগ করেছেন, লেবু ও শসার দাম এখনো স্বাভাবিক নয়। তারা সরকারের কাছে বাজারে তদারকি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ব্যবসায়ীরা আশা করছেন, সরবরাহ বাড়লে লেবুর দাম আরও কমতে পারে, কিন্তু শসার দাম কিছুদিন উচ্চ থাকাটা স্বাভাবিক বলে জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন