Logo
Logo
×

অর্থনীতি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি

প্রায় এক সপ্তাহ ধরে দাম কমার পর শুক্রবার আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। নতুন এই উত্থান বাজারে অস্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীরা স্বর্ণে ঝুঁকছেন, ফলে দাম বাড়ছে।

শুক্রবার সকালে স্পট গোল্ড (তাৎক্ষণিক লেনদেন) ১.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,৯৮২.৫৯ ডলারে পৌঁছেছে। সপ্তাহের হিসাবে দাম বেড়েছে ০.৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের এপ্রিল ডেলিভারির স্বর্ণের ফিউচার্সও ১.১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫,০০১.৮০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমে গেছে। এ কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। আগামী দিনে প্রকাশিতব্য মূল্যস্ফীতির তথ্য এই প্রবণতাকে আরও নির্ধারণ করবে।

বিশ্ববাজারে স্বর্ণের এই উত্থান স্থানীয় বাজারেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন