স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণে ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের দাম কমল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা, অকটেনের দাম ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হচ্ছে। এর অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা করা হয়েছে। নতুন এই মূল্যহার ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।



