মাথাপিছু আয় বেড়ে ২,৫৯৩ ডলার, এশিয়ার দরিদ্র দেশের তালিকায় বাংলাদেশ ১২তম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
ছবি- সংগৃহীত
বিশ্বব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশের মাথাপিছু আয় ৪২ ডলার বেড়ে বর্তমানে ২,৫৯৩ মার্কিন ডলারে পৌঁছেছে।
এই আয় অনুযায়ী বাংলাদেশ এখন এশিয়ার ২০টি দরিদ্র দেশের তালিকায় ১২তম স্থানে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে জর্ডান, যার মাথাপিছু আয় ৪,৬১৮ ডলার।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিবেশী ভারতের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে মাত্র ১০০ ডলার বেশি, আর শ্রীলঙ্কার আয় প্রায় ২,০০০ ডলার বেশি।
অন্যদিকে পাকিস্তান তালিকায় অষ্টম স্থানে থাকলেও তাদের মাথাপিছু আয় বাংলাদেশের তুলনায় প্রায় দেড় হাজার ডলার কম।
তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান, যেখানে মাথাপিছু আয় মাত্র ৪১৩ ডলার।
উল্লেখ্য, অতীতে সরকারিভাবে মাথাপিছু আয় প্রায় ৩,০০০ ডলার দেখানো হলেও বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাস্তবচিত্র কিছুটা ভিন্ন।



