Logo
Logo
×

অর্থনীতি

বিশ্ববাজারে নতুন রেকর্ড গড়েছে স্বর্ণের দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

বিশ্ববাজারে নতুন রেকর্ড গড়েছে স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দাম নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রতি আউন্স সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,৫০৮.৫০ মার্কিন ডলারে, যা ইতিহাসে সর্বোচ্চ। চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের দুর্বলতা এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা বিনিয়োগকারীদের সোনার দিকে ঝুঁকতে উৎসাহিত করছে। ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রড্ডা জানান, অর্থনৈতিক অনিশ্চয়তা ও ফেডের স্বাধীনতায় প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ ডলারভিত্তিক সম্পদে আস্থার সংকট তৈরি করেছে।

ট্রাম্প দীর্ঘদিন ধরে ফেড ও চেয়ারম্যান জেরোম পাওয়েলের সমালোচনা করে আসছেন। সম্প্রতি তিনি ফেডের সদর দপ্তরের ব্যয়বহুল সংস্কার নিয়েও প্রশ্ন তুলেছেন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ফেডের ভুল সিদ্ধান্তের কথা উল্লেখ করে ট্রাম্পের অবস্থানকে সমর্থন করেছেন।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর ফেডের এক-চতুর্থাংশ শতাংশ সুদহার কমানোর সম্ভাবনা ৯০ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, সুদহীন সম্পদ হিসেবে সোনা তখন আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

মার্কিন ডলারের দাম প্রতিদ্বন্দ্বী মুদ্রার বিপরীতে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে, ফলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সোনা তুলনামূলকভাবে সস্তা হয়ে গেছে।

২০২৪ সালের মার্চে ট্রাম্পের বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তার সময় প্রথমবার সোনার দাম ৩ হাজার ডলার ছাড়ায়। এরপর থেকে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েই চলেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন