Logo
Logo
×

অর্থনীতি

বোরো মৌসুমে দেশের ইতিহাসে সর্বোচ্চ ধান-চাল সংগ্রহের রেকর্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩০ এএম

বোরো মৌসুমে দেশের ইতিহাসে সর্বোচ্চ ধান-চাল সংগ্রহের রেকর্ড

ছবি : সংগৃহীত

২০২৫ সালের বোরো মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ কর্মসূচির আওতায় দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ধান ও চাল সংগ্রহ করেছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম সোমবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি বছরের বোরো সংগ্রহ কর্মসূচি গত ১৫ আগস্ট শেষ হয়েছে। সরকার এ কর্মসূচিতে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১৪ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে মোট ১৮ লাখ ৩৪ হাজার ৭৮২ মেট্রিক টন ধান-চাল সংগ্রহ হয়েছে, যা পূর্ববর্তী সব রেকর্ড ছাড়িয়েছে।

সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী, এবার ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান (১০৭.৬৯ শতাংশ), ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন সিদ্ধ চাল (১০০.৪৬ শতাংশ) এবং ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন আতপ চাল (১০২.২১ শতাংশ) সংগ্রহ করা হয়েছে।

ইমদাদুল ইসলাম আরও জানান, খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় ধান-চাল সংগ্রহের সময়সীমা ৩১ আগস্ট থেকে কমিয়ে ১৫ আগস্ট পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়। তিনি বলেন, এবার কৃষকরা ধান-চাল বিক্রিতে ভালো দাম পেয়েছেন—ধান সংগ্রহ করা হয়েছে ৩৬ টাকা কেজি দরে এবং সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দরে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন