বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির ১ম বর্ষপূর্তি উৎসব
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৩:৪৪ পিএম
ছবি-যুগের চিন্তা
আমাদের বুটিক শিল্পের মত সম্ভাবনাময় শিল্পটি স্বাধীনতার পর এই এতগুলো বছরে আরও অনেক দূর যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দূর্ভাগ্য এ দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি সবসময় অবহেলিত ছিল। রাষ্ট্রীয় কোন পৃষ্টপোষকতা নেই এখানে। সকল দায় যেন সব উদ্যোক্তাদের।
মুক্তবাজার অর্থনিতীর দোহাই দিয়ে পার্শ্ববর্তী যত দেশ আছে সেখানকার ব্যবসায়ীরা আমাদের দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিকে দখলে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এ যেন আমাদের নিজস্বতাকে, আমাদের ইতিহাসকে, ঐতিহ্যকে, আমাদের সংস্কৃতিকে পরাভূত করার নেশায় মত্ত তারা।

আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসার সাথে সম্পৃক্তরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে দিয়ে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেয়ে ধার করা সংস্কৃতির সাথে সম্পৃক্ত হতে খুব বেশি স্বাচ্ছন্দ বোধ করেন তারা।
বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং সফল উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই বিশ্বরঙ-এর কর্ণধার ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার নেতৃত্বে ২৯ জুন ২০২৪ সালে পথ চলা শুরু করে 'বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি'।

পথ চলতে চলতে ৩৬৪ দিন অতিক্রম করে উদ্যোক্তা ভূমি ২৯ জুন ২০২৫ সালে ১ বছর পূর্ণ করলো। সে আনন্দের উৎফুল্লতায় 'বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি' এর সদস্যগণ কল্যানপুরের অভিজাত রেষ্টুরেন্ট কাচ্চি মাশাআল্লাহতে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আড়ম্বরতায় উদ্যোক্তাদের অনুপেরণায় অনুপ্রানিত করতে উপস্থিত ছিলেন খ্যাতিমান সংগীত শিল্পী সামিনা চৌধুরী, খ্যাতিমান সংগীত শিল্পী ফাহমিদা নবী, খ্যতিমান পরিচালক চয়নিকা চৌধুরী এবং প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, বিশ্বরঙ-এর কর্ণধার ও উদ্যোক্তা ভূমির সভাপতি বিপ্লব সাহা সহ মিডয়িা অঙ্গনের জনপ্রিয় মডেল ও তারকারা।
'বিশ্বরঙ উদ্যোক্তা তুমি' এর সদস্যগণ সবাই একসাথে হয়ে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিকে আনন্দমুখর পরিবেশে হাসি, ঠাট্টা, গান আর স্মৃতিচারণের মাধ্যমে স্মরণীয় করে রাখেন।



