Logo
Logo
×

অর্থনীতি

এনবিআরের সমস্যার সমাধান হওয়ায় সরকার খুশি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৭:২২ পিএম

এনবিআরের সমস্যার সমাধান হওয়ায় সরকার খুশি

ছবি-সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এনবিআরের আন্দোলনরত কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত কার্যক্রমে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই।

তিনি বলেন, ‘এনবিআর হোক বা বন্দর, এসব তো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটা সরকারি প্রতিষ্ঠান, যেখান থেকে রাজস্ব আসে। আপনি যদি একতরফাভাবে একটি সেবা বন্ধ করে দেন, সেটা জনগণের স্বার্থের পরিপন্থী। তবে এনবিআরের সমস্যার সমাধান হওয়ায় সরকার খুশি। এখন যৌক্তিকভাবে সমাধানের পথ বেরোচ্ছে।’

সোমবার (৩০ জুন) সচিবালয়ে ৭২টি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন বাজেট ব্যবস্থা ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় অর্থসচিব মো.খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় না; বরং আগে যারা গভর্নর ছিলেন, তারা অনেক সময় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এখন সেই ধারা বদলেছে।

তিনি বলেন, ‘কেউ চাইলে ভাবতে পারেন, এই সময়ে অনুসন্ধান শুরু হলো কেন। তবে এনবিআর ও বন্দর বন্ধ–সংক্রান্ত সমস্যার কারণে প্রতিদিন আমার কাছে ব্যবসায়ীরা অভিযোগ নিয়ে এসেছেন হিসাব বন্ধ,বড় ক্ষতি হয়েছে ইত্যাদি। এটা কিন্তু একদম গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘ভালো করে কাজ করুন। পক্ষপাত বা ভয় ছাড়া কাজ করতে হবে। জনসেবা যেন স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে হয়,সেটা হলে কারও অসুবিধা হওয়ার কথা নয়। কেউ বিচ্যুতি ঘটালে জবাবদিহি করতে হবে, এটাই স্বাভাবিক।’


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন