Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:৩৫ এএম

নরসিংদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত

ছবি- সংগৃহীত

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছে। সোমবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা- মঠখলা আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। 

পুলিশ ও স্থানীয়রা  জানায়, সোমবার সন্ধ্যায়  সাইফুল, আশিক ও অপু নরসিংদী শহরে খেলার সামগ্রী কেনার জন্য  এসেছিলেন। বাড়ি ফেরার পথে ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায়একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজনই দুমড়েমুচড়ে যাওয়া ওই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা  তাদেরকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে অপু মিয়ারও মৃত্যু হয়।

নিহতদের বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করত। তারা খেলার সামগ্রী কিনে আসার পথে  সড়ক দুর্ঘটনায় মারা যায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। লাশগুলো থানায়  রাখা হয়েছে। নিহতদের পরিবার বিনাময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন