Logo
Logo
×

সারাদেশ

মীরসরাইয়ে আগুনে দমবন্ধ হয়ে যুবকের মৃত্যু

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১১:১০ এএম

মীরসরাইয়ে আগুনে দমবন্ধ হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে মধ্যরাতে আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মো. জয়নাল আবেদীন (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় প্রশাসন।

নিহত জয়নাল আবেদীন খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বাসিন্দা। তিনি ওই এলাকার ছেরাজুল হক প্রকাশ ছেরুর কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে হঠাৎ আগুন লাগার শব্দে তাদের ঘুম ভাঙে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ছেরাজুল হকের মালিকানাধীন দোকান ও কলোনির কাঁচাঘরগুলোতে। আগুনে সব দোকান ও ঘর পুড়ে যায়। ধোঁয়ার মধ্যে পড়ে দম বন্ধ হয়ে মারা যান জয়নাল।

প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন  বলেন, ‘চিৎকার শুনে বাইরে বের হই। দেখি আগুন চারপাশে ছড়িয়ে পড়েছে। জয়নাল ভাই ওই সময় ঘরে ছিলেন। ধোঁয়ার কারণে বের হতে পারেননি।’

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ধোঁয়ায় দম বন্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন