Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রী নিখোঁজ

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৮:৪০ পিএম

বগুড়ায় করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রী নিখোঁজ

ছবি : করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রী নিখোঁজ

বগুড়ার শাজাহানপুরে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন সানজিদা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী। তিনি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলাম লিটনের মেয়ে এবং শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে রহিমাবাদ উত্তরপাড়া সংলগ্ন করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সানজিদা দুপুরের পর তার ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে যান। পরে তিনি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে এলাকাবাসী নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

ওসি শফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন