Logo
Logo
×

সারাদেশ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় তিন ছাত্র নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৯:৪৭ পিএম

মাগুরায় সড়ক দুর্ঘটনায় তিন ছাত্র নিহত

ছবি - সংগৃহীত

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে আবালপুর তেল পাম্পের সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (০১ জুন) বিকেল ৫টার দিকে এ  দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- রবিন (২২) হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে, জয় (২৩) বরইচারা গ্রামের প্রতাসের ছেলে এবং সাজিম (২৩) কাশিয়াডাংগা গ্রামের বকুল মিয়ার ছেলে। তারা মাগুরা হোসেইন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও একই ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা-ঝিনাইদহ রুটের দ্রুতি নামের একটি বাস মাগুরা থেকে ঝিনাইদহে যাচ্ছিল। আর মাগুরা শহর থেকে একটি মোটরসাইকেলে তিনজন ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আবালপুর মনোয়ারা পেট্রল পাম্পের সামনে মহাসড়কে পৌঁছলে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই রবিন ও সাজিম নিহত হন। গুরুতর আহত জয়কে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহতদের লাশগুলো মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা রয়েছে।

মাগুরা সদর থানার ওসি নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে এবং দ্রুতি পরিবহনের বাসটি আটক করা হয়েছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন