Logo
Logo
×

সারাদেশ

সিলেটে টিলা ধসে বাবা-মা ও ছেলে-মেয়ে নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১১:৫০ এএম

সিলেটে টিলা ধসে বাবা-মা ও ছেলে-মেয়ে নিহত

ছবি- সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে শিশুসহ একই পরিবারের বাবা-মা ও ছেলে-মেয়েসহ চারজন নিহত হয়েছে। টানা বৃষ্টির কারণে শনিবার রাত ২টার দিকে বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাপগঞ্জের ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মৃতরা হলেন- লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), রহিমা বেগম; তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩) ।

স্থানীয়রা জানান, রিয়াজের বসতঘরের অবস্থান টিলার পাদদেশে। শনিবার গভীররাতে সেখানে টিলার মাটি ধস হলে ঘরে থাকা রিয়াজসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। পরে প্রশাসনের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে।

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে চারজনের লাশ উদ্ধার করেছি। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন