Logo
Logo
×

সারাদেশ

চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিবেদক :

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০২:৪৯ পিএম

চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি - যুগের চিন্তা

কক্সবাজারের চকরিয়ায় কালভার্টের পানিতে ডুবে হুরে জান্নাত রাফি নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ৮টার দিকে বাড়ীর পার্শ্বস্থ কালভার্টের সম্মুখে পানিতে ডুবে মারা যায় রাফি। রাফি সাহারবিল ইউনিয়নের কোরালখালী নিবাসী রাসেল উদ্দিনের মেয়ে। 

চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত  করে বলেন, সকালে বৃষ্টির পানি দেখতে গিয়ে পা পিছলে কালভার্টের পানিতে পড়ে ডুবে মারা যায় রাফি। পরে স্থানীয়  লোকজন শিশু রাফিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন