Logo
Logo
×

সারাদেশ

চকরিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিবেদক :

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৬:৩৮ পিএম

চকরিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ছবি- যুগের চিন্তা

কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে মোহাম্মদ ইমন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৭ টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ মাথা এলাকায় চিংড়ি ঘেরে মাটি কাটার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান।

নিহত ইমন বদরখালী দক্ষিণ মাথা এলাকার মৃত আবু তাহেরের ছেলে। 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান জানান, ইমনসহ আরও কয়েকজন শ্রমিক মিলে একটি বেসরকারি চিংড়ি ঘেরে মাটি কাটার কাজ করছিলেন। হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ইমনের শরীরে আঘাত হানে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন