Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ ৩জন গ্রেপ্তার

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৭:৫৪ পিএম

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ ৩জন গ্রেপ্তার

ছবি : নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ ৩জন গ্রেপ্তার

নরসিংদীতে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) গভীর রাতে নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমদাদুল হক সোমবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি এলাকার বিল্লাল হোসেনের দুই ছেলে সাব্বির হোসেন (২০) ও লোকমান হোসেন (২৪) এবং একই এলাকার মজনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫)। 

পুলিশ জানায়, রবিবার রাতে দক্ষিণ শীলমান্দী এলাকার বিল্লাল হোসেনের একতলা বিল্ডিংএর একটি কক্ষে কয়েকজন লোক অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নরসিংদী মডেল থানা পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে সাব্বির হোসেনের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গজব্দ করা হয়। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত তিনজনই অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রেখে এলাকায় ডাকাতি, দস্যুতা, খুন ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন