Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৫:০৫ পিএম

বগুড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

বগুড়ার কাহালুতে বালতির পানিতে ডুবে সামিয়া নামের দেড় বছরের শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার  সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা সাকিদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সামিয়া ওই গ্রামের সাইদুল ইসলামের কন্যা। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। 

পুলিশের এই কর্মকর্তা জানান, এদিন সামিয়ার মা তাকে রেখে বাথ রুমে কাপড় কাঁচতে যায়। এসময় শিশু সামিয়া খেলা করার একপর্যায়ে রংয়ের পানি ভর্তি বালতি থেকে খেলনা তোলার চেষ্টা করে। হঠাৎ পড়ে বালতিতে ডুবে যায়। পরে তার মা সামিয়াকে পানি ভর্তি বালতি হতে মৃত অবস্থায় উদ্ধার করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন