Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদ্য বহিস্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী আটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০১:৩৪ পিএম

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদ্য বহিস্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী আটক

ছবি : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদ্য বহিস্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী আটক

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদ্য  বহিস্কৃত সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করেছে পুলিশ।

থাইল্যান্ড পালানোর পথে আজ  সকালে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, তার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছিল। সে মূলত এই ঘটনায় আটকের ভয়ে সকালের দিকে থাইল্যান্ডে পালিয়ে যেতে যাচ্ছিলেন। তখন এয়ারপোর্ট থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হোন। তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। চাঁদাবাজির ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি। মামলা দায়ের হলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন