Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগে সংগঠনের পাঁচ নেতাকে শোকজ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১১:৫১ এএম

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগে সংগঠনের পাঁচ নেতাকে শোকজ

ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আল মেহেদী হাসানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। মঙ্গলবার সকালে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে সংগঠন থেকে পাঁচ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়েছে।

জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে হামলার সঙ্গে পৌর ও উপজেলা ছাত্রদলের পাঁচ নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অভিযুক্তরা হলেন—দুপচাঁচিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, দুপচাঁচিয়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষণ, পৌর ছাত্রদলের নেতা মিশকাত মিয়া, মোঃ হিমেল এবং মোঃ হানিফ।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত শোকজ নোটিশে অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন