Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে সীমান্তবর্তী সড়ক নির্মাণে বিএসএফের বাধা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:৩৪ এএম

কুড়িগ্রামে সীমান্তবর্তী সড়ক নির্মাণে বিএসএফের বাধা

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তঘেঁষা শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকায় সড়ক পাকাকরণ কাজ চলাকালে বাধা দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (৭ এপ্রিল) রাতে এই বাধার ঘটনা ঘটে। ভারতের ছোট গারাল ঝোড়া বিএসএফ ক্যাম্প থেকে আসা সদস্যরা সরাসরি কাজে হস্তক্ষেপ করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ধলডাঙ্গা বাজার থেকে কাঠগীর সীমান্ত পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ সড়ক পাকাকরণের প্রকল্প নেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা। কিন্তু সড়কের একাংশ সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় সেখানে কাজ করতে গেলে বিএসএফ বাধা দেয়। উক্ত সড়কটি যদিও নোম্যান্সল্যান্ডের বাইরে, তারপরও ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার ছোট ও বড় গারাল ঝোড়া এলাকার কাছাকাছি হওয়ায় বিএসএফ আপত্তি তোলে।

স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু জানান, রাতে সড়ক খননের সময় হঠাৎ করেই বিএসএফ সদস্যরা এসে বাধা দেয়।

ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, বিজিবি জানিয়েছে, বিএসএফ সীমান্তের খুব কাছাকাছি থাকা ১৫০ গজের একটি অংশে নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম বিজিবির মিডিয়া সেল এক ক্ষুদে বার্তায় জানায়, “ঘটনাটি তেমন গুরুতর নয়।”

সীমান্ত এলাকায় এমন বাঁধা প্রসঙ্গে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, সড়কটি দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী ছিল, এখন উন্নয়ন কাজ শুরু হতেই এভাবে প্রতিবেশী দেশের বাধা আসা দুঃখজনক। প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন