Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

রূপগঞ্জে অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত অগ্নি-সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রূপগঞ্জের মটেরঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা সারাদেশে চলমান অস্থিতিশীলতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন এবং মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক হোসেন ছাদু।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, রূপগঞ্জ থানা বিএনপির নির্বাহী সদস্য মোতাহার হোসেন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য এনামুল, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল রহিম খোকা, মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের নেতা আরিফুর ইসলাম লিটন এবং মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের নেতা হাবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন