Logo
Logo
×

সারাদেশ

স্থবিরতা কাটাতে উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থায় সাত সদস্যের অ্যাডহক কমিটি

Icon

উলিপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

স্থবিরতা কাটাতে উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থায় সাত সদস্যের অ্যাডহক কমিটি

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ ফেরাতে কুড়িগ্রামের উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। নবগঠিত এ কমিটির সভাপতি করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন এম. মতলেবুর রহমান মঞ্জু।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক এনডিসি মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন-উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উলিপুর পৌরসভার প্রতিনিধি জাহিদ হোসেন।

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা এবং স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে এ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে কমিটিকে।

এ বিষয়ে নবগঠিত কমিটির সদস্যসচিব এম. মতলেবুর রহমান মঞ্জু বলেন, "আমি সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করবো। দির্ঘ দিন থেকে মুখ থুবড়ে পড়া উলিপুর ক্রিড়া সংস্থাকে নতুন করে ঢেলে সাজাবো। মাদক মুক্ত সমাজ গঠনে কিশোর ও যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে নতুন নতুন মেধাবী ক্রিড়াবীদ তৈরীতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবো। 

সেই লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন