Logo
Logo
×

সারাদেশ

৩১ দিন পর ইনানীর সেই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম

৩১ দিন পর ইনানীর সেই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে

ক্রেনের মাধ্যমে ৩০ ইঞ্চি ক্যাসিন স্থাপন করার কারণে মুহূর্তেই বন্ধ হয়ে যায় কক্সবাজারে ইনানীর সেই গ্যাসকূপের আগুন। এরপর ক্যাসিনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইন থেকে উদগীরণ হয় গ্যাস। যার কারণে কূপটি এখন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর পুরোপুরি নিয়ন্ত্রণে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সারফেসের বিভিন্ন পয়েন্টের আগুন বন্ধ করা হয়।

বাপেক্স জানায়, এখন নলকূপের গভীরতা অনুযায়ী ড্রিল পাইপ ঢুকিয়ে ১ হাজার ফুট  খনন করা হবে। খননকালীন সময়ে মাড ব্যবহার করা হবে। সফলভাবে ১০০০ ফুট গভীরতা পর্যন্ত খনন করা গেলে কূপটির ফরম্যাশন প্রেশার ব্যালেন্স করে এবং প্রয়োজনীয় মাড ব্যবহার করে মাটির নিচের গ্যাস বের হওয়ার মুখ বন্ধ করা হবে। পরবর্তীতে জিওলজিকাল সার্ভে, সিক্সমিক সার্ভে সম্পাদন এবং মূল্যায়ন করে গ্যাসের পরবর্তী অনুসন্ধান কার্যক্রম করা হবে। 

বাপেক্স বলছে, আগামী সপ্তাহ থেকে জিওলজিকাল জরিপ শুরু হবে। যার সময় লাগবে অন্তত ৬ মাস। সেই জিওলজিক্যাল জরিপের প্রতিবেদন অনুযায়ী গ্যাস অনুসন্ধানের পদক্ষেপ নেয়া হবে। এটা থার্মোজনিক গ্যাসের ধারণা করলেও অনুসন্ধানের জন্য জরিপের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানায় তারা। 

বাপেক্সের কনসালটেন্ট হাওলাদার অহিদুল ইসলাম জানান, এ ধরনের নমুনা থেকে স্বাভাবিকভাবে গ্যাসের মজুত পাওয়া যায়। তবে সেটা নির্ভর করছে মজুতের পরিমাণের উপর। ব্যয়ের তুলনায় মজুত বেশি থাকলে কমার্শিয়ালভাবে উত্তোলনের পদক্ষেপ নেয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাস উদগীরণ হয়৷ পরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন