Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

কলমাকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘বঙ্গোপযোগী প্রাণিসম্পদ গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফুল কবীর।

উপজেলা একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ব্যক্তিত্ব মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল ইসলাম এবং জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মোছা. রোমমান আরা।

এ সময় স্থানীয় খামারি, উদ্যোক্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু পালন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিসম্পদভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন