Logo
Logo
×

সারাদেশ

মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি-ককটেল বিস্ফোরণে নিহত ১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি-ককটেল বিস্ফোরণে নিহত ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া-পাল্টাধাওয়া, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ। 

নিহতের নাম- সেলিম মোল্লা (৪৫)। তিনি চরডুমুরিয়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন- চরডুমুরিয়া এলাকার পাভেল হোসেনের চার বছর বয়সী ছেলে আব্দুর রহমান, সজীব (৩০) ও আবু খান (৪০)।  আলমগীর নামে একজন নদীতে নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গত ১১ নভেম্বরও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষে জড়ায় তারা। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সেলিম মোল্লাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের একপর্যায়ে আলমগীর নামে একজন নদীতে নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ কাজ করছে।

স্থানীয় সূত্র আরও জানায়, আওলাদ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। নদীতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ কাজ করছে। তাকে উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন