নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৬ এএম
নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের ও সমাবেশ এর আয়োজন করা হয়।
কর্মসূচিতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব মো. আবুল কালামের নেতৃত্বে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা সারাদেশে পরিকল্পিত নাশকতা, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
দলীয় নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



