কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস ও অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কক্সবাজারের ঈদগাঁও থানা সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘনিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, লামা ফাঁসিয়াখালী এলাকার মাদ্রাসা পড়ুয়া ছাত্র সাইফুল ইসলাম (২৬) ও খুটাখালীর নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন( ৪৩)। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি হানিফ বাস ও বিপরীত থেকে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান ৩ জন। আহত অপর ৩ জনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ওখানে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
হতাহতরা সকলেই অটোরিকশার যাত্রী এবং চালক। দুর্ঘটনাকবলিত গাড়ি ২ টি এবং নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



