Logo
Logo
×

সারাদেশ

জমি বিরোধে ইটের আঘাতে সৎভাই নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

জমি বিরোধে ইটের আঘাতে সৎভাই নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের ইটের আঘাতে সৎ ভাই নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) সকাল ৯টা উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত হাজি মোহাম্মদ মুহিবুল্লাহ (৫০) একই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। গ্রেপ্তার নেছার উল্লাহ (৩৭) নিহতের সৎভাই।

নিহতের স্ত্রী জোসনা আক্তার বলেন, সকাল ৯টার দিকে ঘরের একপাশের দেয়াল ভাঙার শব্দ শুনে তার স্বামী সহ তিনি এগিয়ে যান। সেখানে নেছার উল্লাহকে দেয়াল ভাঙতে দেখে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নেছার উল্লাহ হাতে থাকা হাতুড়ি ফেলে দিয়ে মুহিবুল্লাহ’কে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারেন।

ইটটি আমার হাতে লেগে পেছনে থাকা স্বামী মুহিব্বুল্লাহর গায়ে আঘাত হানে। এতে আমার স্বামী লুটিয়ে পড়লে নেছার উল্লাহ ঝাপিয়ে পড়ে কিল-ঘুষি মারতে থাকে। এসময় বাধা দিলে আমাকেও মারধর করে। 

তিনি বলেন, ঘটনার সময় শোর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে নেছার উল্লাহ পালানোর চেষ্টা চালান। এসময় স্থানীয় তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। পরে আহত মুহিবুল্লাহ’কে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান জানান, মূলত জমির মালিকানা নিয়ে সৎ দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের ইটের আঘাতে এক ভাই আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানান তিনি।

আব্দুস সুলতান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন