Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর কুয়াকাটা সৈকতে খোঁজ মিলল বিচারক ফারহান নাদীমের

Icon

কলাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:১২ এএম

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর কুয়াকাটা সৈকতে খোঁজ মিলল বিচারক ফারহান নাদীমের

নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সি-বিচ থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার। তিনি জানান, বিচারক একাকী ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। দুই দিনেও তার সন্ধান না পেয়ে বুধবার পরিবারের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর পুলিশ তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগের অবসান ঘটেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন