Logo
Logo
×

সারাদেশ

নিরাপত্তার কারণে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

নিরাপত্তার কারণে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহণ মালিকরা। এতে টার্মিনালে এসে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, বুধবার দুপুর গড়াতেই গোপালগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে বিচ্ছিন্নভাবে বাসে হামলা, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজ উদ্যোগে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের উপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও আপাতত বন্ধ রাখা হয়েছে।

এদিকে আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে বিকল্প পথে কিছু বাস চলাচল করলেও ফরিদপুর মোড় এলাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন